শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবসে পদযাত্রা

নাটোর প্রতিনিধি:

“কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলি”—এ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নাটোরে পদযাত্রা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর, ২০২৫) সকালে জেলা সদরের ডায়াবেটিস সমিতি কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সেখানে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সেবা দেওয়া হয়। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. তাহমিদুল ইসলাম, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবু শাহ মোখলেছুর রহমান, পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো. সাইদুর রহমান, ডায়াবেটিস সমিতির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফসহ সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ দিন নাটোর মাদ্রাসা মোড়, পুরাতন কানাইখালী ঢাকা বাসস্ট্যান্ড এবং সদর হাসপাতাল এলাকায় স্থাপিত তিনটি বুথে সাধারণ মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সেবা প্রদান করা হয়।

 

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.