শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা

নাটোরে নো প্রোমোশন, নো ওয়ার্ক কর্মসূচি পালন

রোকনুজ্জামান হিমু, নিজস্ব প্রতিবেদক :

‎৩য় দিনের মতো বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জিও জারির আগ পর্যন্ত “নো প্রোমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি পালন করেছে নাটোর  বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ ও নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ ইউনিট।‎ মঙ্গলবার  (১৮ নভেম্বর, ২০২৫) সকালে এনএস কলেজ প্রাঙ্গনে সাধারণ শিক্ষা প্রভাষকদের এ কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় ‎বক্তারা বলেন, এক যুগ ধরে যোগ্য প্রভাষকদের ন্যায্য পদোন্নতি না হওয়ায় শিক্ষকদের মাঝে হতাশা তৈরি হয়েছে যা শিক্ষা কার্যক্রমকে প্রভাবিত করছে। পদোন্নতির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না বলে হুশিয়ারি দেন তারা। ‎এ সময় তারা দ্রুত পদোন্নতির প্রজ্ঞাপন দেয়ার দাবি জানান এবং দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।‎এ সময় উপস্থিত ছিলেন এনএস সরকারি কলেজের প্রভাষক ও বিসিএস সাধারণ শিক্ষা নাটোরের সদস্য সচিব মাহমুদ হাসান, রিপন হোসেন সহ কলেজের প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.