শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ

নাটোরে অবৈধ আখ মাড়াই ও ভেজাল গুড়বিরোধী অভিযানে জরিমানা

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে আখ মাড়াই ও ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলার আব্দুলপুর, নাগদাহ, কৃষ্ণরামপুর, চামটিয়াসহ বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেনের আদালত এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ৫টি মামলায় মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে ১৬ টিন ভেজাল গুড়, হাইড্রোজ, ফিটকিরি, চিনি ও ভারত থেকে আমদানীকৃত গোখাদ্য জব্দ করা হয়। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.