| |

শিরোনাম
লালপুরে পাস করলেন প্রতারণার শিকার সেই দুই শিক্ষার্থী, ৪ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ শিশু বাচ্চাদের সাথে নিয়ে রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন প্রতিমন্ত্রী পুতুলের শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মোকছেদুল মোমিন সরকারের ভালো কাজ বাধাগ্রস্ত করতে বিভিন্ন সেক্টরে বসে থাকা ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে- প্রতিমন্ত্রী পুতুল বিলমাড়ীয়া মডেল একাডেমীর যুগ পূর্তি ও কৃতী সংবর্ধনা সাংবাদিক এস এম রাজার জন্মদিনে কবিতা পাঠ ও সুরের মেলা নবেসুমির আখ মাড়াই শুরু শুক্রবার বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ- প্রতিমন্ত্রী পুতুল ছাত্রদল নেতা শাকিল হত্যার ন্যায়বিচার হবে: প্রতিমন্ত্রী পুতুল লালপুরে জুয়া ও হ্যাকিং চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

নাটোর -১ আসনে টানা গণসংযোগে জামায়াতের প্রার্থী এ.কে. আজাদ

রাশিদুল ইসলাম রাশেদ :

নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও লালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ টানা গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন তিনি উপজেলার বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া–মহল্লায় ছুটে সাধারণ মানুষের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করছেন।
বুধবার (১৯ নভেম্বর, ২০২৫) লালপুর উপজেলা সদরের ২ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন তিনি। স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, জনগণের অধিকার নিশ্চিত করা এবং স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে বাকনাই পূর্বপাড়া গ্রামে গণসংযোগে অংশ নিয়ে সাধারণ কৃষকদের সঙ্গে ধান মাড়াইয়ে যোগ দেন মাওলানা আজাদ। মাঠে কৃষকের পাশে দাঁড়িয়ে তিনি তাদের সমস্যাবলী শোনেন এবং কৃষি–বান্ধব নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
এর আগে গতকাল (১৮ নভেম্বর) তিনি আড়বাব ইউনিয়নে গণসংযোগ করেন। তার আগের দিন ১৭ নভেম্বর কদিমচিলান ইউনিয়নের বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে সমর্থন চান তিনি। এদিন জনসংযোগের এক পর্যায়ে তিনি বলেন, “নতুন প্রজন্ম রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রগঠনের সব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। তারা কোনো নতুন স্বৈরাচারের জন্ম হতে দেবে না। তাদের উদ্দীপনাই তার প্রমাণ করে।”
তিনি আরও বলেন, “আগামী দিনে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠন করতে একমাত্র জামায়াতে ইসলামী সক্ষম। এই লক্ষ্য অন্য কোনো দলের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়।”
সম্প্রতি তিনি হিন্দু–মুসলিমসহ সর্বস্তরের মানুষের ঘরে ঘরে গিয়ে মতামত, অভিযোগ ও প্রত্যাশা জানতে চেষ্টা করছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এই ধারাবাহিক প্রচার–প্রচারণা নির্বাচনী মাঠে নতুন গতিশীলতা তৈরি করেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.