বুধবার | ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোর চিনিকলে শ্রমিকদের বিক্ষোভ, চার দফা দাবি

নাটোর প্রতিনিধি :

নাটোর চিনিকলের শ্রমিক-কর্মচারীরা চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন। শনিবার (২৯ নভেম্বর) সকালে চিনিকলের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আইয়ুব আলী সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক সভাপতি ফিরোজ আলী, আতাউর রহমান, যুগ্ম সম্পাদক শিশির ও প্রচার সম্পাদক সাইফুল ইসলামসহ শ্রমিক-কর্মচারীরা।
শ্রমিকদের দাবি—
অস্থায়ী ও মৌসুমি শ্রমিকদের স্থায়ী নিয়োগ, মজুরি-ভাতা সমন্বয়, ১৫ শতাংশ মহার্ঘ ভাতা দ্রুত বাস্তবায়ন এবং মজুরি বৃদ্ধির ব্যবস্থা। এ সময় চুক্তিভিত্তিক শ্রমিকদের মজুরি ৭৫০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়।
বিক্ষোভ শেষে বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক–কর্মচারী ফেডারেশনের উদ্যোগে চার দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পৃথক সময়সূচিতে বিক্ষোভ, কর্মবিরতি ও মানববন্ধন পালন করা হবে।
শ্রমিক নেতারা বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাৎক্ষণিকভাবে চিনিকল কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি।

 

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.