রবিবার | ৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুরে পূজা উদযাপন পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে শারদীয় দুর্গোৎসব ও কালীপূজাকে ঘিরে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার ধুপইল শ্রী শ্রী হরি কালী মাতা মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ পুনর্মিলনী আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ।

লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ কুমার তালুকদার বাচ্চা, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার।

পুনর্মিলনীতে উপজেলার ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভার পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সসম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ / উপ-সম্পাদক/প্রাপ্তি প্রসঙ্গ/২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.