বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর ২০২৩) উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিউলি আহমেদ, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী।
সভায় উপজেলার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ (অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারিনটেনডেন্ট) অংশগ্রহণ করেন। সভায় প্রথমবারের মতো সকল প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আগামী ১১ নভেম্বর ২০২৩ বাংলাদেশ পুলিশ একাডেমিতে বার্ষিক শিক্ষা সফর ও ‘উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিবারের মিলন মেলা’ আয়োজনের সিদ্ধান্ত হয়।
এ সময় ডিজিটাল এক্সিলেন্স ক্যাটাগরিতে শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম ‘লুব্ধক’ স্থাপনের স্বীকৃতি স্বরূপ (গত ১৮ অক্টোবর ২০২৩ খ্রি.) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শেখ রাসেল পদকে ভূষিত হওয়ায় ইউএনও শামীমা সুলতানাকে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.