সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

ললপুরে পদ্মায় ধরা পড়ছে বড় পাঙ্গাস

এক পাঙ্গাস ১১ হাজার টাকা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পদ্মা নদীতে প্রতিদিন ধরা পড়ছে বড় পাঙ্গাস মাছ। বাজারের বিভিন্ন মাছের আড়তে একটু চড়া দামে হলেও বড় তাজা মাছ কিনতে পেরে ক্রেতারা খুশি হচ্ছেন।
সোমবার (৬ নভেম্বর ২০২৩) দক্ষিণ লালপুরের জেলে কালু হালদার বলেন, পদ্মা নদীর লালপুর ও পাবনার ঈশ্বরদীর সাঁড়া ঘাট এলাকায় এ বছর প্রতিদিন বড় সাইজের পাঙ্গাস, কাতলা ও বড় জাতের বিভিন্ন মাছ ধরা পড়ছে। তিনি রোববার এক দিনে ৫৪ হাজার টাকার বড় মাছ বিক্রি করেছেন।
উপজেলার লক্ষীপুর বাজারের ব্যবসায়ী পানা উল্লাহ বলেন, তিনি সোমবার লালপুর বাজারের রুস্তম আলীর আড়ত থেকে ৮০০ টাকা কেজি দরে ১৪ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ১১ হাজার ২০০ টাকায় কিনেছেন। আরেক ব্যবসায়ী মোহন বলেন, ৭২০ টাকা কেজি দরে তিনি সাড়ে ৯ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ কিনেছেন। এছাড়া লালপুর বাজারের খুদে মাছ বিক্রেতা পানা উল্লাহ, আসিরুল ও মোহন বলেন, আড়ত থেকে এসব মাছ কিনে খুচরা ক্রেতাদের কাছে কেটে তারা বিক্রি করছেন।
লালপুর মাছ বাজারে মাছের ক্রেতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, প্রতি কেজি ৮৫০ টাকা দরে পাঙ্গাস মাছ কিনেছেন। বড় মাছ কিনতে পারে খুব ভালো লাগছে। বড় মাছ খেতে খুব সুস্বাদু হয়।
মাছ বাজারের আড়তদার রুস্তম আলী বলেন, প্রায় প্রতিদিন পদ্মা নদীতে বড় জাতের মাছ ধরা পড়ছে। ছোট-বড় সব ধরনের অধিকাংশ মাছ আমাদের বাজারের বিভিন্ন আড়তে বিক্রি হয়ে থাকে। এসব মাছ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখান থেকে নিয়ে যাচ্ছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.