শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে ট্রাকের ধাক্কায় সেনা সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগতির ড্রাম ট্রাকের ধাক্কায় বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশীদ (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনপাড়া–লালপুর সড়কের বাহিমালি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশীদ লালপুর উপজেলার বড়ময়না গ্রামের আব্দুল মজিদ মণ্ডলের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, ছুটি শেষে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে তিনি অটোরিকশাযোগে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাহিমালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, নিহত ব্যক্তি সেনাবাহিনীর সদস্য হওয়ায় সামরিক কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। মৃতদেহটি স্থানীয় হাসপাতাল চত্বরে রাখা হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপ সম্পাদক /প্রাপ্তি  প্রসঙ্গ /০৩-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.