শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

যমুনা টিভির লাইট ডিজাইনার ইসফাক হোসেন বাবু আর নেই

নিজস্ব প্রতিবেদক:

যমুনা টেলিভিশনের লাইট ডিজাইনার মো. ইসফাক হোসেন বাবু (৪৪) চিরবিদায় নিয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর, ২০২৫) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের সামাজিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মাত্র একদিন আগেও যিনি কর্মব্যস্ত ছিলেন, হঠাৎ মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মীদের মধ্যে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার সকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে বাবুকে দ্রুত রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকদের ভাষ্য, তাঁর ফুসফুসে রক্ত জমাট বাঁধার জটিলতা দেখা দিয়েছিল এবং ওষুধের মাধ্যমে তা অপসারণের চেষ্টা চলছিল। কিন্তু অবস্থার হঠাৎ অবনতি হলে আর বাঁচানো সম্ভব হয়নি।

মঙ্গলবার রাতেই যমুনা টেলিভিশন প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শেষবারের মতো তাঁর মুখ দেখেন এবং শোকভারাক্রান্ত হৃদয়ে বিদায় জানান। পরে মরদেহ নিয়ে স্বজনরা নাটোরের উদ্দেশে রওনা হন।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে নাটোরের দিঘাপতিয়ায় উত্তরা গণভবন এলাকার সামনে মরদেহ পৌঁছালে বাবুর সহপাঠী, শিক্ষক ও এলাকার মানুষজন ভিড় করেন। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর নানাবাড়ি পূর্ব সোনাপাতিল গ্রামে তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

ইসফাক হোসেন বাবু মৃত্যুকালে মা, এক ভাই, দুই বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। অকালপ্রয়াণে শোকাহত তাঁর কর্মস্থল যমুনা টেলিভিশন পরিবারও।

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ /০৩-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.