শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

লালপুরে ছুরিকাঘাত করে সবজি বিক্রেতার সর্বস্ব ছিনতাই

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে ছুরিকাঘাত করে আব্দুল মান্নান (৫২) নামের এক গরীব সবজি বিক্রেতার সর্বস্ব ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার লালপুর–বাঘা আঞ্চলিক মহাসড়কের মঞ্জিলপুকুর (নছিরার বিল) এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার আ. মান্নান লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, প্রতিদিনের মতো তিনি ভ্যানে করে পাবনার ঈশ্বরদী এলাকায় সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে মঞ্জিলপুকুর (নছিরার বিল) এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তার ভ্যানের গতিরোধ করে। মুহূর্তেই তারা মান্নানের হাতে ছুরিকাঘাত করে টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তার ব্যাগে সবজি বিক্রয়ের ছয় হাজার টাকা ছিল বলে জানান তিনি। ব্যবসার পুরো মূলধন হারিয়ে এ সময় কান্নায় ভেঙে পরেন তিনি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “ঘটনা সম্পর্কে জেনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

সম্পাদনা/ রাশিদুল ইসলাম রাশেদ /উপ-সম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ /০৫-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.