শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

নাটোরে উদ্যোক্তা ও ক্ষুদ্র ঋণদাতাদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি কর্মশালা

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে উদ্যোক্তা ও ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার ব্র্যাক এসডিপি ট্রেনিং রুমে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রমিজ এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রমিজের জেলা ব্যবস্থাপক হাফিজুর রহমান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার নীতিশ কুমার বাওয়ালি। তিনি বলেন, উদ্যোক্তারা যেন ব্যবসা সম্প্রসারণে প্রয়োজন অনুযায়ী ব্র্যাকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঋণসুবিধা গ্রহণ করেন এবং সেই ঋণ ব্যবসার উন্নয়নেই ব্যয় করেন। দীর্ঘমেয়াদে সফল উদ্যোক্তা তৈরিতে ব্র্যাক সবসময় সহায়তা করবে।

এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েট অফিসার মোছাঃ সালমা ও জিয়াউল হক। পাশাপাশি এনআরবিসি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), গ্রামীণ ব্যাংক, আশা, ব্যুরো বাংলাদেশ, জাগরণী চক্র ফাউন্ডেশন, সেতু’র শাখা ব্যবস্থাপক ও স্থানীয় উদ্যোক্তারা অংশ নেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৫-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.