শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে লেগুনা-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের বড়াইগ্রামে লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (২৮) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রাম আকবর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন দাসগ্রামের আব্দুস সালেক প্রামাণিকের ছেলে। তিনি ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন।

চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভীন জানান, সকালে সাড়ে ৯টার দিকে জসিম উদ্দিন মোটরসাইকেলে রুপপুরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে আকবর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে তার মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে। পুলিশ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৫-০৫

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.