বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ফিরোজা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর ২০২৩) সকালে উপজেলার আজিমনগর স্টেশন সংলগ্ন গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত নারী উপজেলার গোপালপুর পৌরসভার ভুঁইয়াপাড়া গ্রামের ঝড়ু প্রামানিক মেয়ে।
নিহতের ভাতিজা গোপালপুর বাজার কমিটির সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে তাঁর ফুফু ফিরোজা বেগম রেললাইন পারাপারের সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান। মঙ্গলবার সকালে স্থানীয়রা খবর দিলে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রোমেল বলেন, নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.