শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

নলডাঙ্গায় সার না পাওয়ায় উপজেলা পরিষদ ঘেরাও – সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের নলডাঙ্গায় সার না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা উপজেলা পরিষদ ঘেরাও এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রবিবার (৭ ডিসেম্বর, ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ চলাকালে নাটোর – নলডাঙ্গা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, সারের সরবরাহ ব্যবস্থা ব্যর্থ হওয়ায় তারা সময়মতো প্রয়োজনীয় সার পাচ্ছেন না। সরকারি মূল্যের চেয়ে প্রতি বস্তা সার ৬০০-৭০০ টাকা বেশি দামে সংগ্রহ করতে হচ্ছে। এর ফলে ফসল আবাদে বাধা সৃষ্টি হচ্ছে এবং ফলন কমার আশঙ্কা দেখা দিয়েছে।

বিক্ষোভকারীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান এবং সারের এই সিন্ডিকেট বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা কিষোয়ার হোসেন এবং নলডাঙ্গা থানা পুলিশ। তারা পরিস্থিতি শান্ত করতে কাজ করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারও উপজেলার মাধনগরে কৃষক ও এলাকাবাসী সারের সংকট ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৮-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.