শুক্রবার | ২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা ইটভাটা মালিকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন গাইবান্ধার ঘটনার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি লালপুরে ইটভাটার কার্যক্রমে অনিশ্চয়তা, সমাধান চেয়ে সংবাদ সম্মেলন

জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ সাময়িকভাবে বন্ধ

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক:

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধের ফটকে একটি নোটিশ টানিয়ে এ তথ্য জানানো হয়। নোটিশ অনুযায়ী ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সকল দর্শনার্থীর জন্য প্রবেশ নিষিদ্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দর্শনার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করে কর্তৃপক্ষ তাদের সহযোগিতা কামনা করেছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৮-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.