মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাটোরের সানজিদা ইসলাম তুলি ও আন্না মিনজ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

খেলা করার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে বনি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের মোমিনপুর খাঁপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশু বনি ওই গ্রামের ফারুক খানের ছেলে।
লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বনি নামে এক শিশু বাড়ির পাশে নিজস্ব একটি পুকুরের পানিতে গিয়ে ডুবে মারা গেছে।
নিহত শিশুর চাচাত দাদা হাফিজুর রহমান খাঁ জানান, বুধবার সকালে বাড়ির ওঠানে বনিকে রেখে তার মা জেসমিন খাতুন গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় বনি খেলতে খেলতে বাড়ির পাশে নিজস্ব একটি পুকুরের পানিতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বনিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিববারের সদস্যরা। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, শিশু বনি পানিতে ডুবে শ্বাস রোধে ঘটনাস্থলেই মারা যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন নিহতের লাশ উদ্ধার করার পর দাফন সম্পন্ন করেছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.