রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২

শিরোনাম
ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইসক্রিম আনতে গিয়ে আর ফেরা হলো না ইয়ামিনের ক্ষমতা চিরস্থায়ী নয়, গণতন্ত্র রক্ষায় ঐক্য জরুরি: দুলু লালপুরে ট্রাকচাপায় পঞ্চম শ্রেণির ছাত্র নিহত, চালক আটক বড়াইগ্রামে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ওরা পবিত্র রমজানেও নিজেদের প্রতিপক্ষ ছিল কেন? অবৈধভাবে তেল বিক্রি, ভিডিও করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক ব্যতিক্রমী বিয়ের আয়োজনে ঘোড়া আর মহিষ-গরুর গাড়িতে কনের বাড়িতে এলো বরযাত্রী নাটোরে শিশুদের মধ্যে হামের আশঙ্কাজনক বিস্তার, এক শিশুর মৃত্যু সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গলায় ফাঁস দেওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরেমো . শাইন উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর ২০২৩) বেলা ১২টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের মোড়দহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের কাইমুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাইন উদ্দিন দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে বাড়িতে কেউ না থাকায় বুধবার দুপুরে তার শয়ন ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

প্রতিবেশী গাজিউর রহমান বলেন, শাইন উদ্দিন প্রায় ৬ বছর ধরে অসুস্থ ছিলেন। দুপুরে তার স্ত্রী রবেজান বেগমকে খাবার জন্য দোকান থেকে বিস্কুট কিনে আনতে বলেন। এ সময় বারান্দার তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.