বুধবার | ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর উদ্যোগে মহান বিজয় দিবসের এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের  আয়োজনে র‍্যালিটি লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে বের হয়ে ঈশ্বরদী – লালপুর – বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের ত্রিমোহনী চত্বর, বালিতিতা রামকৃষ্ণপুর ও দক্ষিণ লালপুর সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান সরকার, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহবায়ক নাজির উদ্দিন বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, নাটোর জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল হক বিদ্যুৎ, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৬-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.