শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

নাটোরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বনপাড়া–হাটিকুমরুল মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় মনসুর রহমান (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হাজিরহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মনসুর রহমান নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভিটা কাজিপুর গ্রামের মৃত গোলাম সারোয়ারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী ‘রাজকীয় পরিবহন’-এর একটি বাস হাজিরহাট এলাকায় দ্রুতগতিতে চলছিল। এ সময় মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে বাসটি মনসুর রহমানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক রয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৭-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.