বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

মোহরকয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আলামিন হোসেন, নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মোহরকয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি মো. ফেরদৌস ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো. ছিদ্দিক আলী (মিষ্টু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহরকয়া অনার্স ও ডিগ্রি পাস কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমাত হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. গিয়াস উদ্দিন সরদার। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের অসহায়, দুস্থ ও শীতার্ত নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.