সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে লালপুরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক :
নবম পে-স্কেল গেজেট প্রকাশে বিলম্বের প্রতিবাদে নাটোরের লালপুরে সরকারি ও আধা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন। কর্মসূচির কারণে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত লালপুর উপজেলার বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে একযোগে এই কর্মবিরতি পালিত হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা দাপ্তরিক কাজ বন্ধ রেখে তাদের দাবি তুলে ধরেন।
কর্মচারীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন চললেও এখন পর্যন্ত গেজেট প্রকাশ হয়নি। দাবির পরিপ্রেক্ষিতে গঠিত পে-কমিশনের প্রতিবেদন ইতোমধ্যেই সরকারের কাছে জমা দেওয়া হলেও তা বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
তারা বলেন, জ্বালানি উপদেষ্টার পক্ষ থেকে কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার বক্তব্যে সরকারি ও আধা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এতে তাদের পেশাগত নিরাপত্তা ও পারিবারিক জীবনে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে।
আন্দোলনকারীরা আরও জানান, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ন্যায্য ও সম্মানজনক বেতন ছাড়া জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচির পথেই তারা এগোচ্ছেন। সরকার দ্রুত গেজেট প্রকাশ করলে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণাও দেন তারা।
এদিকে কর্মবিরতির প্রভাব পড়ে সাধারণ মানুষের সেবাপ্রাপ্তিতে। বিভিন্ন দপ্তরে জরুরি কাজ নিয়ে আসা মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, অনেক সেবা কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ থাকে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০২-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.