রবিবার | ৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মানুষ জেনে গেছে ফ্যাসিস্টদের সঙ্গে তাদের কোন পার্থক্য নেই – এ.কে. আজাদ

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক:
নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, লালপুর – বাগাতিপাড়ায় আগামী দিনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ। যত ষড়যন্ত্রই করা হোক না কেন এ বিজয় ঠেকানো যাবে না। যারা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে, গত ১৭ মাসে দেশের মানুষ তাদের চিনে ফেলেছে। মানুষ জেনে গেছে ফ্যাসিস্টদের সঙ্গে তাদের কোন পার্থক্য নেই। প্রকাশ্য দিবালোকে বিশ্বজিৎকে হত্যা, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের জন্য আওয়ামী লীগ ও ১৪ দলকে মানুষ যেভাবে ঘৃণা করেছে, সোহাগ হত্যা ও চাঁদাবাজির জন্য তাদেরকেও মানুষ সেভাবে প্রত্যাখ্যান করবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক বিশাল মিছিল শেষে আজিমনগর স্টেশন মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে মাওলানা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে মিছিলটি লালপুর চিনি বটতলা থেকে শুরু হয়ে গোপালপুর আজিমনগর স্টেশন মোড়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি এড. মাসুদ রানার সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। সমাবেশে জোটের শরিক অন্যান্য দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে অংশ নেন জামায়াতের জেলা সদর সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলা নায়েবে আমির মাওলানা আকবর আলী, জেলা ছাত্র শিবির সভাপতি  জাহিদ হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন মহসিন আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা হামিদুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৯-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.