বুধবার | ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক।।  লালপুর সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত একটি একতলা ভবন উপজেলা প্রশাসনের অভিযানে উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে ভবনটির ৬টি দোকান উচ্ছেদ করা হয় এবং পুরো ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন লালপুরের সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসনের নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সালাউদ্দিন।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদনায়: আ. স/প্রতিবেদন ২৪.০২.২০৩৬

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.