মঙ্গলবার | ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।। ব্যাংক এশিয়া গোপালপুর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গোপালপুর এজেন্ট ব্যাংকিং শাখা কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার খন্দকার মঞ্জুরুল হক লুপিন, নাটোর জেলা ম্যানেজার মোঃ ইমাম হোসেন সরকার, লালপুর-বাগাতিপাড়ার এরিয়ার রিলেশনশিপ অফিসার শামীম রেজা, এজেন্ট মোঃ উজ্জ্বল হোসেন, লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কেশবপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম লিটন, হোমিও চিকিৎসক মুক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক, ব্যবসায়ী ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। এছাড়া দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
গোপালপুর এজেন্ট শাখার ব্যবস্থাপক সৌহরাব হোসেন   জানান, গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এবছরও গ্রাহক, ব্যবসায়ী ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পবিত্র মাহে রমজানের ৮ম দিনে ব্যাংক এশিয়ার ইসলামিক ব্যাংকিং এর আয়োজনে ইফতারের এই আয়োজন করা হয়।
সম্পাদনায়: আ.স/ নিজস্ব প্রতিবেদক।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.