রবিবার | ১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার ঈদের আগেই ফ্যামিলি কার্ডের সুবিধা পৌছে দেওয়ার অঙ্গীকার- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এনপিসিবিএল-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয়দের চিকিৎসাসেবা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউয়েট ক্যাম্পাসে উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ অনুষ্ঠিত

ঈদের আগেই ফ্যামিলি কার্ডের সুবিধা পৌছে দেওয়ার অঙ্গীকার- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

নিজস্ব প্রতিবেদক।। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’। সেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম পাইলট প্রকল্প হিসেবে ইতোমধ্যে শুরু হয়েছে। লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড গৌরীপুর এলাকাকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের ঊর্ধ্বে থেকে দলমত নির্বিশেষে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করতে হবে। পবিত্র ঈদুল ফিতরের আগেই পরিবারের মহিলা সদস্যদের হাতে আড়াই হাজার টাকা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে লালপুর উপজেলার গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং সমাজকল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি তিনি কখনও ভুলে যাননি। “লালপুর-বাগাতিপাড়ার প্রতিটি ঘরে জীবনমানের উন্নয়ন করাই আমার ব্রত। সেই ওয়াদা আমি ইনশাল্লাহ পালন করব।
গৌরীপুরের এই রাস্তা দিয়ে ২০ বছর আগে যে পতাকাবাহী গাড়ি গিয়েছিল, সেই গাড়ি আবার ফিরবে এই কথা দিয়েছিলাম। আজ আপনাদের মেয়ে সেই পতাকাবাহী গাড়ি নিয়ে আবার লালপুর-বাগাতিপাড়ার গৌরীপুরের রাস্তায় প্রবেশ করেছে। এটি আপনাদের অর্জন, আপনাদের ত্যাগ, কষ্ট, শ্রম, আন্দোলন ও দোয়ার ফসল।
কৃষকদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমান সরকার প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করেছে। খুব শিগগিরই কৃষিকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
এছাড়া ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ফাদারসহ ধর্মীয় নেতাদের ঈদের আগেই বোনাস বা ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ এখন গণতন্ত্রের যাত্রা শুরু করেছে। আপনাদের কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারাদেশে এই বিজয় পেয়েছে, এই বিজয় আপনাদের প্রাপ্তি।
তিনি আশ্বাস দেন, দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি লালপুর-বাগাতিপাড়ার মাটিতেও প্রতিটি উন্নয়ন প্রকল্পের সূচনা করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, লালপুর-বাগাতিপাড়ায় সব ধরনের অনিয়ম, অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ড চিহ্নিত করে দলমতের ঊর্ধ্বে উঠে আইনের আওতায় আনতে হবে। যাতে চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্বের কোনো স্থান না থাকে।
তিনি আরও জানান, আজিমনগর রেলস্টেশনে ট্রেন থামার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে এবং ঈদের আগেই সেখানে ট্রেনের স্টপেজ চালুর আশা প্রকাশ করেন।
সংবর্ধনা শেষে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার পিতা, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল-এর কবর জিয়ারত করেন। পরে নিজ বাসভবনে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, লালপুর উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর উইনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও গৌরীপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রমুখ।

সম্পাদনায়: আ.স/প্রতিবেদন- এ.কে আজাদ সেন্টু ও আল আমিন

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.