শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

নিজস্ব প্রতিবেদক ।।  দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে ফারজানা শারমিন পুতুল-কে। তিনি বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ন এবং সমাজকল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন । এর আগে বিএনপির জোট সরকারের আমলে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তার পিতা ফজলুর রহমান পটলকে একই বাড়িতে গার্ড অব অনার প্রদান করে প্রশাসন।

শনিবার (২৮ফেব্রুয়ারি) দুপুরে তার নিজ নির্বাচনী এলাকায় ২দিনের রাষ্ট্রীয় সফরে আসলে তার বাসভবনে প্রশাসনের পক্ষ থেকে এ গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার সম্মানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের আমলে একই বাড়িতে গার্ড অব অনার প্রদান করা হয়েছিল সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল-কে। দীর্ঘ বিরতির পর আবারও একই পরিবারে রাষ্ট্রীয় এই সম্মান প্রদর্শনের ঘটনাকে স্থানীয়ভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, একই বাড়িতে দুই ভিন্ন সময়ে দুই প্রতিমন্ত্রীর গার্ড অব অনার প্রাপ্তি এলাকার জন্য গৌরবের বিষয়। তারা আশা প্রকাশ করেন, বর্তমান প্রতিমন্ত্রীর ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের হাত ধরে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে ।

সম্পাদনায়: আ.স/নিজস্ব প্রতিবেদক।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.