সোমবার | ১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২

শিরোনাম
কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ বড়াইগ্রামে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবস: বিশ্ব পথশিশু দিবস ও শিশুকল্যাণে লিডো-র ভূমিকা একটি আনন্দময় শিক্ষা ভাবনা বাস্তবায়ন করা সময়ের দাবি ঈশ্বরদী ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান- গ্রেপ্তার ৬ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজা বড়াইগ্রামের ধানাইদহে ৭১’র ১১ এপ্রিলে ঘটে নারকীয় হত্যাকান্ড ও প্রতিরোধ যুদ্ধ উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূলে বীজ ও সার ব্যাংক এশিয়ার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে আলোচনা সভা,  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ২০২৬) বিকেলে পৌর শহরের স্টেশন রোডের  প্রেসক্লাব গলিতে পত্রিকায়  নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ মহসীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শেখ মহসীন বলেন, সময়ের ইতিহাস শুধু একটি সংবাদপত্র নয়, এটি সাধারণ মানুষের কথা বলার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এলাকার সমস্যা, সম্ভাবনা ও মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।ম
পত্রিকার প্রধান সম্পাদক আসাদুজ্জামান আসিফ বলেন,রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই মাস আমাদেরকে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। সময়ে ইতিহাস পত্রিকা সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বার্তা সম্পাদক আল আমিন বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। এসময় তিনি সকল প্রতিনিধিকে পেশাগত নৈতিকতা বজায় রেখে নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ তুলে ধরার আহ্বান জানান, যাতে পাঠকের কাছে “সময়ের ইতিহাস” পত্রিকার প্রতি আস্থার জায়গাটি আরও সুদৃঢ় হয়।
এ সময় উপস্থিত ছিলেন ,নির্বাহী সম্পাদক মাহফুজুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার লাবলু বিশ্বাস,  ফারাবি বিন সাকিব, খায়রুল বাশার মিঠু, মাহবুব খান মিঠুন, আওলাদ হোসেন, জহুরুল ইসলাম,  রঞ্জন কুমার, বনি ইসরাইল বাপ্পি, সিয়াম রহমান, সাইম হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পাদনায়: আ.স /প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.