শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকায় বসবাসরত নাটোরবাসীদের সেবামূলক সংগঠন ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র ২০২৬-২০২৭ মেয়াদে ৮৬ সদস্য বিশিষ্ট  নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী সভাপতি  এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ  রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে  কার্যকরী সভাপতি  পদে  দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী  খোন্দকার আবুল কাসেম ও ১ নং সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী  আব্দুর রহিম তুহিন।শুক্রবার (৬ মার্চ, ২০২৬) বিকেলে রাজধানীর গ্রীণ গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

বিদায়ী কমিটির সভাপতি শামসুল আলম মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এজেডএম নাফিউল ইসলামের পরিচালনায় নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মেহেদী হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মো. সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ,নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান।১৯৮৭ সালে নিবন্ধিত এই অরাজনৈতিক সংগঠনটি দীর্ঘদিন ধরে ঢাকাস্থ নাটোর জেলার বাসিন্দাদের ঐক্যবদ্ধ রাখা এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং নাটোর জেলার কয়েক শতাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

সসম্পাদনা : আলাউদ্দিন জালাল/ ব্যবস্থাপনা সম্পাদক /১২-১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.