| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ভাষা মন্ডল পাগল (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর ২০২৩) সন্ধ্যায় উপজেলার আজিমনগর স্টেশনের নিকট আইড়িমারা ব্রিজের ১০০ গজ দক্ষিণে ঈশ্বরদী হতে আব্দুলপুরগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন।
নিহত ব্যক্তি উপজেলার অর্জুনপুর-বরহমহাটি (এবি) ইউনিয়নের মানিকহার গ্রামের মৃত দাখিল মন্ডলের ছেলে। পেশায় একজন ফেরি করে বাদাম বিক্রেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ভাষা মন্ডল পাগল রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মারা যান। স্থানীয়রা ৯৯৯ এ খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করে।
আজিমনগর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আরিফুর রহমান বলেন, বুধবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে আইড়িমারা ব্রিজের ১০০ গজ দক্ষিণে ঈশ্বরদী হতে আব্দুলপুরগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা যান বলে জেনেছেন।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রোমেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯ এর মাধ্যমে নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.