সোমবার | ১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২

শিরোনাম
কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ বড়াইগ্রামে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবস: বিশ্ব পথশিশু দিবস ও শিশুকল্যাণে লিডো-র ভূমিকা একটি আনন্দময় শিক্ষা ভাবনা বাস্তবায়ন করা সময়ের দাবি ঈশ্বরদী ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান- গ্রেপ্তার ৬ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজা বড়াইগ্রামের ধানাইদহে ৭১’র ১১ এপ্রিলে ঘটে নারকীয় হত্যাকান্ড ও প্রতিরোধ যুদ্ধ উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূলে বীজ ও সার ব্যাংক এশিয়ার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু

অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু
নিজস্ব প্রতিবেদক :
প্রতিমন্ত্রীর নির্দেশে নাটোরের লালপুরে অপরাধ দমনে লালপুরে হটলাইন নাম্বার (ইউএনও-০১৭৬২৬৯২১১১, এসিল্যান্ড-০১৭৬২৬৯২১১৮, ওসি-০১৩২০১২৪৬৭৮) চালু করা হয়েছে। যেকোন অপরাধ সংঘটিত হলে হটলাইন নাম্বারে জানানো হলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
সোমবার (২৩ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও মতবিনিময় সভায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল নির্দেশ দেওয়ার পরেই তা বাস্তবায়ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, প্রতিমন্ত্রী সকল দপ্তরের কর্মকর্তাদের যে সকল নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন সেগুলো হলো-লালপুর উপজেলার সকল স্থানের মাদক কেনা-বেচা বন্ধ; পদ্মানদীতে ইজারার বাইরে যে কোন জায়গা হতে বালি উত্তোলন এবং অবৈধ মাটি কাটা বন্ধ; উপজেলায় যাতে ধর্ষণের কোন ঘটনা না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ; বিদ্যমান ইমো হ্যাকিং বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণ; অবৈধভাবে জ্বালানী তেল মজুদ বা সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে তেল বিক্রি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ইতিমধ্যে প্রতিমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী যেকোন বিষয়ে অপরাধ দমনে হটলাইন খুলে সমগ্র উপজেলায় ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন জানান, প্রতিমন্ত্রীর নির্দেশনার পর তা বাস্তবায়নে জ্বালানি তেল ভোক্তা ও ক্রেতা সাধারণের নিকট ন্যায্যমূল্যে সরবরাহের জন্য বাজার তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ মার্চ) তাঁর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বাড়তি দামের অভিযোগের প্রেক্ষিতে বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া নামক স্থানে মেসার্স সাদেক স্টোর নামক জ্বালানি তেলের দোকানে অভিযান পরিচালনা করে বাড়তি দামে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার ৪ টি দোকানে ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও উপজেলায় অবস্থিত তেল পাম্প, জ্বালনি তেল বিক্রয় কেন্দ্র ও এলপিজি গ্যাসের দোকান তদারকি করে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলায় অবস্থিত তেল পাম্প, জ্বালনি তেল বিক্রয় কেন্দ্র ও এলপিজি গ্যাসের দোকান তদারকি করেন। এ সময় তিনি জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের ক্রয়মূল্য যাচাইপূর্বক বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করেন। জ্বালানি তেল ও এলপিজি গ্যাস বসায়ীদের ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য সতর্ক করা হয়। বিক্রয় কেন্দ্র/দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা করেন।
নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বাসের টিকেট বিক্রির অভিযোগের প্রেক্ষিতে আরপি স্পেশাল রোকেয়া পরিবহন এর লালপুর কাউন্টারে অভিযান পরিচালনা করে ২ হাজার টাকা, লালপুর বাজারে ২টি মিষ্টির দোকানে দই এর বাটিতে (পাত্রে) উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদসহ কোন ব্যবসায়ী/ব্যক্তি বাড়তি দামে তেল বিক্রি করলে সহকারী কমিশনার (ভূমি)-০১৭৬২৬৯২১১৮ নাম্বারে সুনির্দিষ্ট অভিযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.