সোমবার | ১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২

শিরোনাম
কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ বড়াইগ্রামে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবস: বিশ্ব পথশিশু দিবস ও শিশুকল্যাণে লিডো-র ভূমিকা একটি আনন্দময় শিক্ষা ভাবনা বাস্তবায়ন করা সময়ের দাবি ঈশ্বরদী ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান- গ্রেপ্তার ৬ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজা বড়াইগ্রামের ধানাইদহে ৭১’র ১১ এপ্রিলে ঘটে নারকীয় হত্যাকান্ড ও প্রতিরোধ যুদ্ধ উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূলে বীজ ও সার ব্যাংক এশিয়ার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

লালপুরে ট্রাকচাপায় পঞ্চম শ্রেণির ছাত্র নিহত, চালক আটক

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে দ্রুতগতির ট্রাকের চাপায় ইয়ামিন আলী (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন গৌরীপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মো. রজব আলী শুকুরের ছেলে এবং স্থানীয় গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, টিফিন বিরতির সময় ইয়ামিনসহ কয়েকজন শিক্ষার্থী আইসক্রিম কিনতে রাস্তার পাশে যায়। এ সময় সড়ক পার হতে গিয়ে লালপুরমুখী একটি বেপরোয়া ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-২৫৬৬) তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রুমাইয়া হক রাকা জানান, গুরুতর অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও ইয়ামিনকে বাঁচানো সম্ভব হয়নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকতিয়ারুল ইসলাম বলেন, রমজান মাসের ছুটিজনিত শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে শনিবার থেকে ক্লাস শুরু হয়েছিল। প্রথম দিনের টিফিন বিরতিতেই এ দুর্ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক।
এদিকে, দুর্ঘটনার পরপরই ট্রাক ও এর চালক মো. বেল্লাল (৩৫)-কে আটক করেছে পুলিশ। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৪-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.