সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

বড়াইগ্রামে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

বড়াইগ্রাম (নাটোর) নিজস্ব প্রতিবেদক, তারিখ ১২/০৪/২৬ খ্রিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। গতকাল দুপুরে বনপাড়া বাইপাস এলাকায় হাসপাতালের স্বাত্বাধিকারী ও কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ্র সভাপতিত্বে ও বড়াইগ্রাম সরকারী ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এ হাসপাতাল উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া জাহেদা হাসপাতালের স্বত্বাধিকারী ও বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সারওয়ার হোসেন, নাটোর জেলা বিএনপির সদস্য এ্যাড. আব্দুল কাদের মিয়া, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা প্রমুখ। উদ্বোধনী দিনে ৫৩ জন রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। রোগী দেখেন ডা. কাজী জাফর আহমেদ, ডা. মারিয়া কিবতিয়া সহ ৮ জন চিকিৎসক।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.