
নিজস্ব প্রতিবেদক:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান জামালপুরের আয়োজনে ফৌজদারি বালুর মাঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও আনন্দঘন আয়োজন। হাঁস-খিচুড়ি ভোজন, প্রাণখোলা আড্ডা আর গান।
শুক্রবার (১৬ অক্টোবর২০২৬) সন্ধ্যায় মোমবাতির মায়াবী আলো, খোলা আকাশের নিচে আগুনের উষ্ণতা আর প্রিয় মানুষদের সান্নিধ্যে তৈরি হয়েছিল এক অসাধারণ পরিবেশ। ব্যস্ত জীবনের নানা ব্যস্ততা পেছনে ফেলে সবাই মেতে উঠেছিলেন গল্প, হাসি, গান আর স্মৃতিচারণে।
একসঙ্গে বসে হাঁসের মাংস ও খিচুড়ি খাওয়া, বন্ধুদের সঙ্গে পুরোনো দিনের গল্প আর টুকটাক গান-সব মিলিয়ে যেন ফিরে পাওয়া গেল বিশ্ববিদ্যালয়জীবনের সেই চেনা উচ্ছ্বাস, বন্ধুত্ব আর প্রাণের টান।
সাস্টিয়ানদের এই আয়োজন শুধু খাওয়া-দাওয়া কিংবা বিনোদন নয়; এটি বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার, পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর এবং স্মৃতির ঝুলিতে নতুন কিছু সুন্দর মুহূর্ত জমা রাখার এক আন্তরিক প্রয়াস।
আলো কম ছিল, কিন্তু আনন্দের কোনো কমতি ছিল না!
সাস্টিয়ান জামালপুরের এমন সুন্দর আয়োজন আরও অনেকবার ফিরে আসুক। বন্ধুত্ব অটুট থাকুক, আড্ডা জমুক, গান চলুক-আর তৈরি হোক আরও অনেক স্মরণীয় সন্ধ্যা।
চমৎকার এই আয়োজনের জন্য মনি এবং রবিনকে আন্তরিক ধন্যবাদ।