বুধবার | ১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু দেশের উন্নায়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ইলিশ নেই, সরপুঁটি আছে স্যার ! অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী পুতুল কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ বড়াইগ্রামে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবস: বিশ্ব পথশিশু দিবস ও শিশুকল্যাণে লিডো-র ভূমিকা একটি আনন্দময় শিক্ষা ভাবনা বাস্তবায়ন করা সময়ের দাবি

গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।। লালপুর উপজেলার গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ব্যারিস্টার প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ও সাবেক অধ্যক্ষ হযরত আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর চাচা মিজানুর রহমান সোনা, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, বিএনপি নেতা ফিরোজ আহমেদ, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুস সালাম, ব্যক্তিগত কর্মকর্তা মুনছুর রহমান, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আশরাফুল আলম লুলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় । শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদানকালে তারা বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে।
সমগ্র আয়োজনটি আনন্দ ও আবেগের মিশ্রণে শেষ হয়, যেখানে বিদায়ী শিক্ষার্থীদের চোখে ছিল ভবিষ্যৎ স্বপ্ন আর প্রিয় শিক্ষাঙ্গন ছাড়ার বেদনা। পরে প্রতিমন্ত্রী বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশ পত্র তুলেদেন।

সম্পাদনায়: আ.স /প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.