মঙ্গলবার | ২১ জুলাই, ২০২৬ | ৬ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নিজস্ব প্রতিবেদক।।  সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘পয়লা বৈশাখ এখন শুধু একটি উৎসব নয়, বরং বাঙালির ঐক্য ও নবজাগরণের প্রতীক। এবারের বৈশাখ আমাদের অতীতকে স্মরণ করিয়ে বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে।’

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নাটোর বঙ্গজল রাজবাড়ীতে জেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষ ও লোকজ মেলা উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী পুতুল। তিনি আরও বলেন, ‘নতুন বছরের শুরুতে আমাদের প্রত্যাশা—দেশ ও জাতির কল্যাণ। সরকার এ লক্ষ্যে কাজ করছে। আমরা চাই মানুষের মধ্যে দেশপ্রেমের জাগরণ। বিশ্বদরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই আমাদের অঙ্গীকার।’

জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পুলিশ সুপার আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। আজ সকাল থেকে দিনব্যাপী বৈশাখী মেলা চলবে রাজবাড়ী প্রাঙ্গণে।

সম্পাদনায়: আ.স /প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.