মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাটোরের সানজিদা ইসলাম তুলি ও আন্না মিনজ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ১৫/০৪/২৬ খ্রিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রদর্শনীভুক্ত পেঁয়াজ চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল মারুফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ১০ জন কৃষকের মাঝে এ মেশিনগুলো বিতরণ করেন। কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প-এর আওতায় বড়াইগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেশিনগুলো বিতরণ করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার নুরে আলম সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মারফুদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহাদী হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হকসহ প্রদর্শনীভুক্ত কৃষকগণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, উক্ত আধুনিক প্রযুক্তি (মেশিন) ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ সহজ হবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষকরা উপকৃত হবেন।

মোঃ আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.