শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষায শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু দেশের উন্নায়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক।। বৈশাখের শুরুতেই তীব্র তাপদাহে নাকাল হয়ে পড়েছে দেশের অন্যতম উষ্ণ অঞ্চল নাটোরের লালপুর উপজেলার জনজীবন। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলায় সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে পুরো এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, লালপুরসহ আশপাশের অঞ্চলে বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ, ফলে প্রখর রোদ ও ভ্যাপসা গরমে মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে। দিনের বেলায় সূর্যের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, কৃষিশ্রমিক, নির্মাণ শ্রমিক, রিকশা ও ভ্যানচালকদের মতো খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে প্রচণ্ড গরম উপেক্ষা করেই তাদের কর্মস্থলে কাজ চালিয়ে যেতে হচ্ছে।
দুপুরের পর উপজেলার প্রধান সড়ক, হাট-বাজার ও জনসমাগমস্থলে মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। তীব্র গরমে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন জানান, বর্তমান আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং তাপপ্রবাহ বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্পাদনায়: আ.স / প্রতিবেদন : নিজস্ব প্রতিবেদক।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.