| |

চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা


নিজস্ব প্রতিবেদক।। লালপুরে ৩৬ শতাংশ অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার ১৫ এপ্রিল ৪দিন ব্যাপী পরীক্ষার প্রথম দিনে ৫৭৬ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিতে অংশ নিতে এই উপজেলায়  ১৩৭টি বিদ্যালয়ের ১ হাজার ৬১৩জন শিক্ষার্থী নিবন্ধন করে। বুধবার প্রথম দিনে তিনটি কেন্দ্রে ৫৭৬ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল। এসময় অনুপস্থিতির হার ছিল শতকরা ৩৬ শতাংশ। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত একটানা চারদিন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র পরিদর্শনে গিয়ে সহকারী কমিশনার ভূমি আবীর হোসেন জানান পরীক্ষা কেন্দ্রের ভেতরের পরিবেশ সুষ্ঠু সুন্দর ছিল। এছাড়া বাইরে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে।

লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা এব্যাপারে জানান ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এই পরীক্ষা গত বছর ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও কিন্ডারগার্টেন পর্যায়ের বিদ্যালয় সমূহের অংশগ্রহণ করা না করা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। সম্প্রতি তাদের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়। কিন্তু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ইতিমধ্যে ৬ষ্ট শ্রেণীতে উত্তীর্ণ হয়ে তারা দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তাই এসময় পরীক্ষা নিলে এতো বড় সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত দেখা যাচ্ছে।
সম্পাদনায় : আ,.স/ প্রতিবেদক: এহসানুল করিম তুহিন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.