বৃহস্পতিবার | ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা ইটভাটা মালিকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন গাইবান্ধার ঘটনার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি লালপুরে ইটভাটার কার্যক্রমে অনিশ্চয়তা, সমাধান চেয়ে সংবাদ সম্মেলন

জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক :
অবসরের পর দীর্ঘ অপেক্ষা নয়—জীবিত অবস্থাতেই অবসর ও কল্যাণ তহবিলের অর্থ প্রাপ্তির দাবি জানিয়েছেন নাটোরের লালপুর উপজেলার রাকসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।
শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) বিকেলে এসএসসি ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি তুলে ধরেন। বক্তব্যে তিনি জানান, ২০২৮ সালে তিনি অবসরে যাবেন। কিন্তু অবসরের পরপরই প্রাপ্য অর্থ না পাওয়ায় শিক্ষকরা চরম দুর্ভোগে পড়েন।
তিনি আক্ষেপ করে বলেন, এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকরা চাকরির শুরুতে যে বেতন পান, তা প্রায় সরকারি চাকরিজীবীদের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমপর্যায়ের। এই সীমিত আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তার ওপর অবসরের দিন কোনো আর্থিক সহায়তা ছাড়াই ‘খালি হাতে’ বিদায় নিতে হয়।
মোস্তাফিজুর রহমান বলেন, অবসর ও কল্যাণ তহবিলের অর্থ পেতে দীর্ঘসূত্রিতার কারণে অধিকাংশ শিক্ষক জীবদ্দশায় এই সুবিধা পান না। ফলে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অনেকেই মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন।
তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, যেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা জীবিত থাকতেই তাদের প্রাপ্য অর্থ পান, সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক ও সমাজসেবক মো. আব্দুর রহিম তুহিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৯-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.