সোমবার | ২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে
—–সহকারী পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ২০/০৪/২৬ খ্রিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া মডেল হাইস্কুলের প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কবির উদ্দিন। সেখানে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল হান্নান, বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিসার মোঃ হেলাল উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার ও পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম। গতশনিবার (১৮ এপ্রিল) পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি কেন্দ্রটির ব্যবস্থাপনা, সুশৃঙ্খলা ও শান্ত পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয়ে মামলা থাকার কারণে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের এপ্রিলে। তবে আগামীতে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা যথাসময়ে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, দীর্ঘ দিন পর বৃত্তি পরীক্ষা চালু হওয়াতে শিক্ষার্থীরা লেখা-পড়ায় মনযোগী হয়ে উঠবে। তাদের মধ্যে শিক্ষায় পারষ্পরিক প্রতিযোগিতা সৃষ্টি হবে। সর্বোপরি শিক্ষার গুণগত মান উন্নয়ন হবে।

পরীক্ষার্থী আরিনা আশরাফী তাহিয়্যার পিতা বাউয়েট, কাদিরাবাদ সেনানিবাসের এর ডেপুটি রেজিস্ট্রার মোঃ আশরাফুল ইসলাম জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়াতে শিক্ষার্থীরা বৃত্তি প্রাপ্তির প্রত্যাশায় যেমন লেখা-পড়ায় মনযোগী হবে তেমনি শিক্ষক ও আন্তঃস্কুলগুলোর মধ্যেও নীরব প্রতিযোগিতার সৃষ্টি হবে। এতে প্রাথমিকে শিক্ষার মান বৃদ্ধি পাবে।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ হেলাল উদ্দিন জানান, ২০০৮ সাল পর্যন্ত বৃত্তি পরীক্ষা ও ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সমাপনী পরীক্ষা চালু ছিল। সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রম অনুসারে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রস্তুত করা হতো। করোনাকালীন সময়ে তাও বন্ধ হয়ে যায় সরকারী সিদ্ধান্তে। তবে পুনরায় চালু হয়েছে পরীক্ষাটি। এ পরীক্ষায় মোট ১হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৫ ছেলে ও ৮২৮ জন মেয়ে। তবে উপস্থিত ৯৩৫ জনের মধ্যে ছেলে ৩৫০ মেয়ে ৫৮৫ জন। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২৩৫ জন বেশী।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.