বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ক্লাস্টার উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বাউয়েটে হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাটোরের সানজিদা ইসলাম তুলি ও আন্না মিনজ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

বড়াইগ্রামে ক্লাস্টার উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ## নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ক্লাস্টার উন্নয়ন, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, পৌরসভা ডেভেলঅপমেন্ট, ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ^ ব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলঅপমেন্ট প্রজেক্টের (জটঞউচ) আওতায় বনপাড়া পৌরসভায় বুধবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক মোঃ জুবায়ের জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জটঞউচ, খএঊউ ঢাকা এর সহকারী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান হৃদয়, বিশেষ অতিথি ছিলেন উক্ত অধিদপ্তরের জেন্ডার স্পেসালিস্ট সাজেদা বেগম। কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন পৌর প্রশাসক মোঃ জুবায়ের জাহাঙ্গীর।
কর্মশালায় পৌরসভার টাউন-লেভেল কোঅর্ডিনেশন কমিটির সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ, নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুর রহমান, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম.টি.এস মেহমুদ ও হাসিবুল হক এবং পরিবেশ বিশেষজ্ঞ অরুমিতা প্রসাদ, বনপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফসা শারমিন উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্বপসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
প্রথম পর্যায়ে প্রকল্পটি ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশে ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২ দশমিক ১ কোটি মানুষ উপকৃত হবেন। যার অর্ধেকই নারী।
কর্মশালায় জানানো হয় প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়ক বাতির উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপার মার্কেট, ব্রিজ-কালভাট নির্মাণ, পৌরভবন নির্মাণ সহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ^ ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।

মো:আশরাফুল ইসলাম (এম.বি.এ মার্কেটিং)

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.