মঙ্গলবার | ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালপুরে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৫ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের জন্য একটি প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এমআরবি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ও নাসিম হজ কাফেলার যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) লালপুরের ফুড পার্কে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব ও পরিচালনা করেন এমআরবি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ও নাসিম হজ কাফেলার ম্যানেজিং পার্টনার এএসএম মোকাররেবুর রহমান নাসিম।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. সালাহ্ উদ্দিন, আলহাজ্ব হাসমত আলী মারহাবাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে লালপুর উপজেলার মোট ৩৫ জন হজযাত্রী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে হজের নিয়ম-কানুন, আনুষ্ঠানিকতা এবং করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়, যাতে হজযাত্রীরা সঠিকভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/২৪-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.