শনিবার | ২৫ এপ্রিল, ২০২৬ | ১২ বৈশাখ, ১৪৩৩

লালপুরে হ্যাকিং চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।। নাটোরের লালপুরে হ্যাকিং চক্রের সক্রিয় সদস্য মিলন ওরফে রাজিব (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরেক সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃত হ্যাকিং চক্রের সদস্য রাজিব  উপজেলা গন্ডবিল এলাকার নুখছার প্রামানিকের ছেলে।
লালপুর থানা সূত্রে জানাযায় গ্রেপ্তারকৃত আসামি তার সহযোগীদের নিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে  প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকিং করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। গত রাতে দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে লালপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা কালে মিলন ওরফে রাজিবকে আটক করে। এসময় তার সহযোগী মেহরাব হোসেন শাকিল (২৩) কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ এর ১৭(১)(ক)(খ)/২৭ ধারায় মামলা  দায়ের করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামি রাজিব কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তিনি আরো জানান, সাইবার অপরাধ দমনে লালপুর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
সম্পাদনায়: আ. স / প্রতিবেদন: নিজস্ব প্রতিদেক।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.