মঙ্গলবার | ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালপুরে দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

নিজস্ব প্রতিবেদক ।। নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত মাদক বিরোধী অভিযানে রামকৃষ্ণপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে কানন আলী (২৩) এবং ছগির আলীর ছেলে মোহাম্মদ তাজির আলী (৩১)-কে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন  মাদকদ্রব্য সেবনের অপরাধে কানন আলীকে ১০হাজার টাকা অর্থদণ্ডসহ একদিনের বিনাশ্রম কারাদণ্ড ও মোহাম্মদ তাজির আলীকে ১০০ টাকা অর্থদণ্ডসহ সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন,  মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.