বুধবার | ১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে মডার্ন হারবাল গ্রুপের বিজনেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার লালপুরে নেই জন্মনিয়ন্ত্রণ সামগ্রী, বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও গর্ভপাত বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ লালপুর বাজার উন্নয়ন ও ওয়াস ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাটোরের আসমা শাহীন বিশ্ব পরিবেশ দিবস আজ জাতীয় বিতর্কের সেরা বক্তা লালপুরের নিঝুম, গর্বিত পরিবার-এলাকাবাসী ঢাকাস্থ নাটোর জেলা সমিতির নেতা তুহিনের পিতার মৃত্যু, এলাকায় শোকের ছায়া চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশ

লালপুরে মাদক ও সাইবার অপরাধবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে মাদক ও সাইবার অপরাধবিরোধী পৃথক তিনটি অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) তাদের মধ্যে সাইবার প্রতারণা চক্রের এক সদস্যকে আদালতে সোপর্দ ও দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে এবং ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটকের পর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে চংধুপইল ইউনিয়নের মিল্কিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়। এ সময় মিল্কিপাড়া গ্রামের মোঃ ওমর আলীর ছেলে মোঃ হাফিজুল (৪৮), ধনঞ্জয়পাড়া গ্রামের মৃত সেলিম রেজার ছেলে মোঃ আহসান শামীম (৩৮) এবং বাগাতিপাড়া উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের শাজিবরের জামাতা মোঃ রেন্টু মোল্লা (৩০)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে সাইবার প্রতারণা চক্রের সদস্য মোঃ নুখছার প্রামানিকের ছেলে মোঃ মিলন ওরফে রাজিব (২৭)কে গ্রেপ্তার করা হয়। একই সময় গন্ডবিল গ্রামের মোঃ আব্দুল হাই সরকারের ছেলে মোঃ মেহেরাব হোসেন শাকিল (২৩) পালিয়ে যায়। পুলিশ জানায়, তারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রবাসীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করত। এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬-এর ১৭(১)(ক)(খ)/২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত মিলনকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
একই দিন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে রামকৃষ্ণপুর গ্রাম থেকে মাদক সেবনরত অবস্থায় একই গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ কানন আলী (২৩) এবং মোঃ ছগির আলীর ছেলে মোহাম্মদ তাজির আলী (৩১)কে গ্রেপ্তার করা হয়। পরে মোঃ কানন আলী (২৩)কে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোহাম্মদ তাজির আলী (৩১)কে ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত। পরদিন শনিবার তাদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ সকল ঘটনা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মাদক ও সাইবার অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/২৬-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.