মঙ্গলবার | ৪ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মা পাখিটা জুলাই বিপ্লবে অঙ্গহারানো জীবিত শহীদী বাস্তবতায় লালপুরে হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি সেভেন স্টারের, তদন্তে পুলিশ, পাশে রাজনৈতিক নেতারা বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি জংশন, ডিডিপি, গুরুআশ্রমের কবিতাপাঠ, সুরের মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে ‘স্মার্ট শিক্ষক ও স্মার্ট শ্রেণিকক্ষ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠি লালপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, অযথা ফর্মুলা দুধ ব্যবহার না করার আহ্বান নতুন কুঁড়ি স্পোর্টস: ম্যান অব দ্য টুর্নামেন্ট ফারিহা মনি ২০০ মিটার স্প্রিন্টে দেশ সেরা আমান

বাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখঃ ২৯/০৪/২৬

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২৫তম অর্থ কমিটির সভা গত বুধবার (২৯ এপ্রিল ২০২৬ তারিখ) সিন্ডিকেট রুমে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ২৫তম অর্থ কমিটি সভার কার্যবিবরণী পর্যালোচনা ও নিশ্চিতকরণ, ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট অনুমোদন, বাউয়েটের ১ম আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন, ২০২৫-২৬ অর্থ বছরের বহিস্থঃনিরীক্ষক নিয়োগের প্রস্তাবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর সমন্বয়কারী অফিসার, কর্ণেল মোহাম্মদ সায়েদুর রহমান (অবঃ), বাউয়েটের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), এরিয়া সদর দপ্তর বগুড়ার কর্ণেল এডমিন, কর্ণেল আবু রেজা মোহাম্মদ নাসিরউদ্দীন একরাম, বিজিবিএম, পিএসসি, বাউয়েট এর সায়েন্স এন্ড হিউম্যানিটিজ এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদুল হক এবং বাউয়েটের ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ সেলিম রেজা, এসিএমএ।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.