শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

নাটোরে ডিবির অভিযানে ১৮ চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক :
নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৮টি চোরাই বাইসাইকেল উদ্ধার এবং সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) নাটোর ও রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি নাটোর জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বাইসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) উদয় কুমার সাহার তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল শনিবার নাটোর ও রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নাটোর সদর থানার পন্ডিত গ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির ১০টি পুরাতন বাইসাইকেল উদ্ধার করা হয়। পরে রাজশাহী মহানগরের কাটাখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৮টি পুরাতন বাইসাইকেল উদ্ধার করা হয়।
অভিযানকালে বাইসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতাররা হলেন— নাটোর জেলার নারায়ণকান্দি নবীনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আরিফ কাউছার কালু (৩০), রেজাউল করিমের ছেলে আল-আমিন (২৬), নাটোর সদর উপজেলার পন্ডিত গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আবুল কালাম আজাদ (৬২) এবং রাজশাহী জেলার কাটাখালী থানার বাখরাবাজ (চক বেলঘরিয়া) এলাকার আব্দুস ছাত্তারের ছেলে হিমেল (৩৩)।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১১-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.