সোমবার | ১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা: লালপুরে যুবককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে নাটোরের লালপুরে কাজল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি উপজেলার পুরাতন ঈশ্বরদী এলাকার বাসিন্দা ও মৃত রুস্তম আলীর ছেলে।
রোববার (১০ মে ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অমৃতপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী রেবেকা বেগমের (৪৫) বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাজল হোসেন প্রতারণার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে লালপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন। আদালত প্রতারণার অভিযোগে আটক কাজল হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১১-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.