শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

নাটোর প্রতিনিধি
নাটোরে ট্রাকের ধাক্কায় মোছা. সাথী খাতুন (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হন। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২০ নভেম্বর ২০২৩) সকাল ৮টার দিকে সদর উপজেলার রাজশাহী-নাটোর মহাসড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী খাতুন রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া এলাকার হিমেলের স্ত্রী। তিনি নাটোর কিষোয়ান কোম্পানির নারী শ্রমিক ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি অটোভ্যানযোগে চার শ্রমিক নাটোর কিষোয়ান কোম্পানিতে যাচ্ছিলেন। এ সময় নাটোর সদর উপজেলার রাজশাহী-নাটোর মহাসড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা এক ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি উল্টে গিয়ে ৪ জন আহত হন। এ সময় ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা নারীসহ আহত চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাথী খাতুনের মৃত্যু হয়। আহত তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
পবা হাইওয়ে পুলিশ পরিদর্শক মোফাক্কারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। ঘাতক চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.